ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সংশয় ও ভীতি দূর করতে ক্যামেরার সামনে ভ্যাকসিন গ্রহণের কথা জানিয়েছেন ডব্লিউএইচও প্রধান

বিশ্বের জনগণের মন থেকে করোনা ভ্যাকসিন নিয়ে যাবতীয় সংশয় ও ভীতি দূর করতে ক্যামেরার সামনে ভ্যাকসিন গ্রহণের কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস। শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এর আগে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং তিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন ক্যামেরার সামনে টিকা নেয়ার কথা ঘোষণা দেন।


এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ডব্লিউএইচও প্রধান। তিনি বলেন, এটি খুব ভালো পদক্ষেপ। আমি মনে করি তারা এরইমধ্যে যে দায়বদ্ধতা দেখিয়েছেন সেটি খুবই ভালো। তারা অন্যদের প্রভাবিত করতে পারবেন। কারণ তাদের প্রভাব অন্যদের উপর অনেক বেশি।


এসময় সাংবাদিকরা জানতে চান তিনিও এমন পদক্ষেপ নেবেন কিনা। জবাবে তিনি বলেন, এই একই কাজ করতে পারলে আমি খুবই খুশি হবো। আমি সত্যিই খুব খুশি হবো। তবে তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হওয়ার কারণে সবার আগে তিনি টিকা নেবেন না। কারণ এই সংস্থার একটা নিয়ম রয়েছে। তা হলো সবার মধ্যে সমানভাবে টিকা বন্টন করা। আধানম বলেন, আমি নিশ্চিত করব কখন আমার সময় এসেছে। আমি অন্য কারও টিকা নিতে চাই না। কারণ আমার থেকেও টিকার প্রয়োজন অন্য কারও বেশি থাকতে পারে।

ads
ads
ads

Our Facebook Page

↑